ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ইউএনওর বাসভবনে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

    ইউএনওর বাসভবনে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে অস্ত্রসহ প্রবেশকালে আনসারদের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের গজারিয়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও অটোচালক আল হাসান। 

    দুজনের বিরুদ্ধেই দস্যুতা ৩৯২ ধারার আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার মো রইছ উদ্দিন। 

    শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে প্রবেশ করে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (২৩) ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া অটোচালক আল হাসান (১৪)। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাসিরুদ্দিন হোসেন্দী ইউনিয়নের আশ্রাফদী গ্রামের খোকন মিয়ার ছেলে। একই এলাকার আল হাসান প্রবাসী আলালের ছেলে। 

    ঘটনার বিবরণে থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে হামলার উদ্দেশে প্রবেশ করে ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন ও  অটোচালক আল হাসান। বাসভবনের ভেতরে হামলার সময় তাদেরকে আটক করে ফেলে দায়িত্বে থাকা আনসার বাহিনী। পরে তল্লাশি চালিয়ে নাসিরের কাছ থেকে ধারালে বিদেশী সেভেন গিয়ার অস্ত্র পায় তারা। পরে নাসির উদ্দিন ও আল হাসানকে আটক করে গজারিয়া তদন্ত কেন্দ্রে হস্তান্তর করে দায়িত্বরত আনসার। 

    হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিফাত হোসেন জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। অস্ত্রসহ নাসির উদ্দিনকে গ্রেফতার করার সংবাদটি শুনে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত। আমার কমিটিতে এই ধরনের সদস্য প্রত্যাশা করি না।

    ছাত্রলীগ নেতা নাসির উদ্দিনের মা জানান, তার ছেলে মানুষের কথা শুনে। টাকার জন্য সে সবকিছু করতে পারে। 

    অপরদিকে স্থানীয়রা জানায়, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন একজন মাদকাসক্ত। সে প্রায়ই নেশার টাকার জন্য তার বাবাকে মারধর করে। 

    গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, একটি ধারালো অস্ত্রসহ আটক নাসির উদ্দিন ও আল হাসনের বিরুদ্ধে দস্যুতা ৩৯২ ধারায় মামলা হয়েছে। 

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী জানান, রাত ৮টার সময় সংরক্ষিত বাসভবনের ভেতরে প্রবেশকালে দায়িত্বরত আনসার বাহিনীর সদস্যরা তাকে চেক করে। চেক করার সময় তার কাছ থেকে ধারালো অস্ত্র পায়। দুজনকেই গজারিয়া থানার দায়িত্বরত অফিসার ইনচার্জের কাছে দেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ