ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান 

    না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. শাহজাহান মিয়া। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।


    করোনায় আক্রান্ত হয়ে গত ১১ এপ্রিল রাত সাড়ে ১০টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১২ এপ্রিল বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    কর্মজীবনে তিনি বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিষয়ে সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। ২০০৭ সালে তিনি অবসরে যান। এরপর সপরিবারে বাকেরগঞ্জ পৌর এলাকায় বসবাস করতেন। একজন আদর্শ শিক্ষক ও রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ