ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • জেলেদের জালে ৪ মণ ওজনের ব্ল্যাক মার্লিন মাছ

    জেলেদের জালে ৪ মণ ওজনের ব্ল্যাক মার্লিন মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এবার জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৪ মণ ওজনের মার্লিন মাছ। মহিপুরে আনিস মাঝির মাছধরা ট্রলারে ওই মাছটি বৃহস্পতিবার রাতে ধরা পড়ে। শুক্রবার দুপুরের পর এ মাছটি মৎস্যবন্দর মহিপুরের টু-স্টার ফিস গদিতে বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছটি একনজর দেখতে ভিড় জমান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।  


    আনিস মাঝি জানান, এ জাতীয় মাছ তাদের জালে আর কখনো ধরা পড়েনি। তাই এ মাছটির স্থানীয় নাম তাদের জানা নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় বন্দরে নিয়ে আসতে তাদের বেশ কষ্ট হয়েছে।

    পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বলেন, ব্লাক মার্লিন মাছ সাধারণত বাংলাদেশের সাগর কিংবা নদীতে দেখা যায় না। এ মাছ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরেও কমসংখ্যক দেখা যায়। তবে বিদেশে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

    উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুটি মাছধরা ট্রলারে বঙ্গোপসাগরে ১৫টি পাখি মাছ ধরা পড়ে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ