ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • একটা শব্দও না বলে ১০ কোটি ফলোয়ার!

    একটা শব্দও না বলে ১০ কোটি ফলোয়ার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্ল্যাটফর্মেই ভীষণ জনপ্রিয় টিকটক তারকা ক্যাবি ল্যাম। কোনো কথা না বলে নানা কর্মকাণ্ডের মাধ্যমে নেটিজেনদের মন কেড়ে নিয়েছেন ক্যাবি। সম্প্রতি টিকটকে ১০ কোটি ফলোয়ারের মাইলফলক ছুঁড়েছেন ২১ বছর বয়সী এই তরুণ।


    টিকটক তাদের লিংকইন প্রোফাইলে এ খবর নিশ্চিত করে লিখেছে, একটা শব্দও না বলে টিকটকে ১০ কোটি ফলোয়ার হয়েছে ক্যাবি ল্যামের। অভিনন্দন ক্যাবি!

    ইতালির চিভাসোর বাসিন্দা ক্যাবি মাত্র ১৭ মাসেই এই বিপুল সংখ্যক ফলোয়ার পেয়েছেন।  ইউরোপে তিনিই প্রথম ১০ কোটি ফলোয়ারের মাইলফলক ছুঁড়েছেন। ক্যাবি ছাড়া বিশ্বে আর একজন টিকটক ব্যবহারকারীর ১০ কোটি ফলোয়ার আছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

    নিজের এই অর্জন সম্পর্কে ক্যাবি বলেন, ছোটবেলা থেকেই আমি মানুষকে হাসাতে ভালোবাসি। আমাকে বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছাতে সাহায্য করায় টিকটককে ধন্যবাদ। আমি আমার স্বপ্ন পূরণে কাজ করে যাবো।

    ক্যাবির বিদ্রূপাত্মক ভিডিওগুলো বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মানুষ পছন্দ করেছে।   মুখের ভঙ্গি আর মানুষের মধ্যে খুশি ছড়িয়ে দেওয়ার ইচ্ছার ওপর ভর করে ক্যাবি অনেক দূর যেতে পারবেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ