ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • সুযোগ পাওয়া মাত্রই আফগানিস্তানে আটকেপড়াদের ফিরিয়ে আনব

    সুযোগ পাওয়া মাত্রই আফগানিস্তানে আটকেপড়াদের ফিরিয়ে আনব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানিয়েছেন।


    ড. মোমেন বলেন, ‘কোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকে পড়লে আমরা সব সময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই আমরা তাদের ফিরিয়ে আনব। ঢাকা থেকে আটকেপড়া বাংলাদেশিদের সব ধরনের সহায়তা দেয়া হবে।’

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। তারা (উজবেকিস্তানে বাংলাদেশ মিশন) এর ব্যবস্থা করবে।’

    এর আগে, বাংলাদেশ আফগানিস্তানে স্থায়ী শান্তি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশিসহ সব বিদেশিদের নিরাপদে দেশটি থেকে সারিয়ে নেয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিল।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ বিদেশি নাগরিকসহ সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আফগানিস্তানের সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ