ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • বাবুগঞ্জে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক কে হাতুড়িপেটা! 

    বাবুগঞ্জে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক কে হাতুড়িপেটা! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার কে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথায় জখম করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

    বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়নের রমজানকাঠীর পার্শবর্তী ভরসাকাঠী এলাকায় পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ খান বলেন, উজিরপুর বাজারে পাট বিক্রি করে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার  উজিরপুর বাজারে পাট বিক্রি করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মনির মোল্লা, আফজাল মোল্লা, কালাম মীরার  নেতৃত্বে ১০/১২ জনের একটি বাহিনী হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে।

     এসময় মাথা ফেটে রক্তপাত শুরু হলে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জখম গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    আহত আলমগীরের ভাইর ছেলে স্বপন বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে এধরনের হামলা করা হয়েছে। আমি ওই সন্ত্রাসীদের শাস্তি দাবি করছি। 

    ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ খান ও সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার আলমগীর। হামলাকারীদের মদদদাতা সহ সকলকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি করছি।
     
    এ ঘটনায় বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।  ঘটনাস্থল ভরসাকাঠী উজিরপুর থানা এলাকায় বলে জানতে পেরেছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ