ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • সুস্থ থাকুক, সুন্দর করে বড় হয়ে ওঠুক ছেলে, বললেন নিখিল

    সুস্থ থাকুক, সুন্দর করে বড় হয়ে ওঠুক ছেলে, বললেন নিখিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্ত্রী নুসরাত জাহানের সন্তানের হওয়ার সংবাদে শুভকামনা জানিয়েছেন নিখিল জৈন। তিনি বলেছেন, ‘‘আমি জানি নুসরাতের ছেলে হয়েছে। কিন্তু নুসরাতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’’

    নুসরাত মা হলেও বাবা হননি নিখিল। তাদের সম্পর্কে পাকাপাকিভাবে ছেদ না পড়লেও গত বছর থেকে তারা আলাদা থাকছেন। এদিকে, নুসরাতের ঘনিষ্ঠজনরা নাকি জানিয়েছেন, এই সন্তানের বাবা যশ। তবে নুসরাত বা যশ কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। 

    নিখিলের নাম না করে গত ৯ জুন নুসরাত একটি বিবৃতি জারি করেন। যেখানে নিখিলের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে নুসরাত লিখেছিলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’ তার পর পাল্টা বিবৃতি জারি করে নিখিল বলেছিলেন, ‘‘আদালতে দেখা হবে।’’
    গত ২০ জুলাই আলিপুর আদালতে মুখোমুখি হওয়ার কথা ছিল নিখিল এবং নুসরাতের। আইনি প্রক্রিয়ায় বিয়ে হয়নি নিখিল-নুসরাতের। তাই অ্যানালমেন্টের মাধ্যমেই নুসরাতের থেকে আলাদা হতে চেয়েছেন নিখিল। কিন্তু শুনানির দিন দেখা হয়নি তাদের। এ বার নতুন মা তার প্রাক্তনের সঙ্গে সম্পর্কের আইনি জট কী ভাবে মেটাবেন, তা সময়ের অপেক্ষা।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ