ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • রাজাপুরে বাজারের জমি দখল করে ভবন নির্মান: কাজ বন্ধ করে দিলে প্রশাসন

    রাজাপুরে বাজারের জমি দখল করে ভবন নির্মান: কাজ বন্ধ করে দিলে প্রশাসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া বাজারের জমি দখল করে ভবন নির্মান কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। পুনরায় ওই জমিতে ভবন নির্মাণ কাজের পায়তারা করছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী জানান, লেবুবুনিয়া বাজার মসজিদের সামনে এবং নৈকাঠি-ভান্ডারিয়া সড়কের বাজার রোডের মধ্যবর্তি কয়েকফুট জমিতে টিন কাঠের ঘর তুলে সাতুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান বসতেন। 

    জেলা পরিষদের অর্থায়নে সেখানে "বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ" এবং ১নং সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্মানের কাজ শুরু করা হয়। কাজের তদারকির দায়িত্ব পালন করেন স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান উজ্জল। বাজারের জমিতে ভবন নির্মানের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল কাজ বন্ধের নির্দেশ দেন। স্থানীয় ইউনিয়ন তহশীলদার সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেন। পুনরায় আবার কাজ চালু করার পায়তারা করছে বলে অভিযোগ ওই এলাকার স্থানীয়দের। 

    স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান উজ্জল বলেন, বাজারের জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছি। জেলা পরিষদ থেকে কিছু টাকা বরাদ্ধ পাওয়ায় "বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ" এবং ১নং সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্মানের কাজ শুরু করছিলাম। বাজার ও জমি ইউনিয়ন পরিষদের অধীনে থাকায় আগামী মাসিক সাধারন সভায় পাশ হলেই আবার কাজ শুরু করতে পারবো। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল জানান, প্রথমে জমিটি আমাদের ভাবছিলাম। পরে ইউনিয়নের জমি জানতে পেরে তা চেয়ারম্যান বরাবরে ন্যস্ত করেছি। 

    ইউপি চেয়ারম্যান পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী যে কোন ব্যবস্থা নিতে পারবে। যদি কোন ব্যাপারে আমাদের সহায়তা চায় আমরা সহায়তা করবো। সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হক নিপু জানান, জমিটি বাজারের, তাই ইউনিয়ন পরিষদে অধীনে রয়েছে। যে কাজই শুরু করা হোক না কেন, আমি কখনও প্রজ্ঞাপনের বাইরে যাবো না।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ