ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • প্রেমিকের সঙ্গে হাসপাতালে, কাল মা হচ্ছেন নুসরাত!

    প্রেমিকের সঙ্গে হাসপাতালে, কাল মা হচ্ছেন নুসরাত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল সেপ্টেম্বরে নয়, আগস্টের শেষেই মা হতে চলেছেন সংসদ সদস্য-অভিনেত্রী নুসরাত জাহান। সূত্রের খবর অনুযায়ী বুধবার কিংবা বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত। তবে তাঁর সি সেকশন কবে হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি তাঁর চিকিৎসক। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে বৃহস্পতিবার মা হবেন নুসরাত জাহান।

    নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক, গত কয়েক মাসে নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর বাচ্চার বাবা কে সে নিয়ে যদিও মুখ খোলেননি অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে, যেভাবে প্রেগন্যান্সি পিরিয়ডে সব সময় তাঁর পাশে থেকেছেন যশ, সেভাবেই হাসপাতালেও নুসরাতের পাশেই থাকবেন তিনি। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে চাননি যশ। 

    রবিবার আউটিংয়ের ছবি পোস্ট করে নুসরাত লিখেছিলেন, ভালো দিনের দিকে এগোচ্ছেন। সেদিন থেকেই শুরু হয় গুঞ্জন, তাহলে কি এই সপ্তাহেই মা হতে চলেছেন অভিনেত্রী। মঙ্গলবারও যশ ও নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরি দেখে বোঝা যাচ্ছে, তাঁরা রেস্তোরাঁয় একসঙ্গে খেতে গিয়েছিলেন। তারই মাঝে বুধবার সকালেই জানা যায় যে, নুসরাতের 'বেটার ডেজ' সত্যিই একেবারে দোরগোড়ায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ