ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • পিরোজপুরে উদ্দীপন'র চালিতাখালী শাখা ও কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

    পিরোজপুরে উদ্দীপন'র চালিতাখালী শাখা ও কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালীতে উদ্দীপন এর শাখা ও কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দুপুরে ইউনিয়ন পরিষদসহ গ্রামীন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উদ্দীপনের কার্যক্রম পৌছে দেয়ার লক্ষে অধ্যাপক তুষার কান্তি মজুমদার প্রধান অতিথি হিসেবে এ উদ্বোধন করেন।

    পিরোজপুর অঞ্চল এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কাইয়ুম হোসেন এর সভাপতিত্বে ও অমিত বিশ্বাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জোন এর জোনাল ব্যবস্থাপক  মো. মিজানুর রহমান, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক বাপ্পি কুমার নন্দী, জোনাল অফিস হিসাব রক্ষক মোঃ নাজমুল হুদা এমি, সুপারভাইজার মকবুল হোসেন, ওয়াশ কর্মসূচির সাকিল আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক মিরাজ হাওলাদার, চালিতাখালী শাখার ব্যবস্থাপক ফয়জুল ইসলাম সহ শাখার গ্রাহক সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় গ্রাহকদের মাঝে ঋণ বিতরণের করা হয়।

    উল্লেখ্য দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, শিশু ও যুব ক্লাব, স্বাস্থ্য পুষ্টি ও কৃষি উন্নয়ন কর্মসূচী সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন। তারই ধারাবাহিকতায় উদ্দীপন চালিতাখালী শাখা ও কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ