ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • করোনা : বরিশাল বিভাগে নতুন শনাক্ত ১৫২, সুস্থ ৮৮৭

    করোনা : বরিশাল বিভাগে নতুন শনাক্ত ১৫২, সুস্থ ৮৮৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় বরিশাল বিভাগে আরও ১ জনের মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তি বরিশাল জেলার বাসিন্দা। ‍
    এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ‍এখন ৬৩৭। ‍এছাড়া ২৪ ঘণ্টায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ১০৩ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ৮৮৭ জন করোনা আক্রান্ত রোগী। ‍


    এর ফলে বিভাগে মোট সুস্থতার সংখ্যা ৩৪ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে। 

    আজ বুধবার (২৫ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে বরিশাল জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে সুস্থতা লাভের সংখ্যা ৪৪৮। ‍

    এছাড়া পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত ২২, সুস্থ ৮০ জন, ভোলায় শনাক্ত ৫৮, সুস্থ ৫৩ জন। 
    ঝালকাঠিতে ৭ জন নতুন শনাক্তের বিপরীতে সুস্থ হয়েছেন ২০৭ জন করোনা আক্রান্ত রোগী। তবে পিরোজপুরে নতুন শনাক্ত ৬, সুস্থ হয়েছেন ৯৯ জন। 

    অপরদিকে বরগুনায় ২৪ ঘন্টায় ১২ জনের শরীরে করোনা ভাইরাসের ‍উপস্থিতি শনাক্ত হলেও সুস্থতা লাভের কোন তথ্য পাওয়া যায়নি। 

    প্রসঙ্গত, বিভাগে শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা। 
    এরপরেই অবস্থান পিরোজপুরের। তালিকার সবার নীচে রয়েছে বরগুনা জেলা।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ