ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অস্থিতিশীল আফগানিস্তান নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি : বাংলাদেশ

    অস্থিতিশীল আফগানিস্তান নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি : বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ভিত্তিতে আফগান নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ জরুরি বলে মন্তব্য করেছেন জেনভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে আফগানিস্তানের চলমান মানবাধিকার পরিস্থিতির ওপর অনুষ্ঠিত ৩১তম বিশেষ অধিবেশনে তিনি এ কথা বলেন।

    একটি অস্থিতিশীল আফগানিস্তান আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ আফগানিস্তানকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ, দায়িত্বশীল ও কার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এসময় তিনি একটি ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আফগানিস্তানে পুনর্গঠন ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলে আরেকটি মানবিক বিপর্যয় এড়ানোর জন্য জাতিসংঘকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।     

    ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোসহ শতাধিক দেশের অনুরোধে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। অধিবেশন শেষে ‘ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানে মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষা জোরদারকরণ’ শীর্ষক একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ