ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • পিরোজপুরে মাদক বিক্রির সময় কারারক্ষী আটক 

    পিরোজপুরে মাদক বিক্রির সময় কারারক্ষী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক বিক্রির সময় মো. জাহিদুল ইসলাম (৪৩) নামে এক কারারক্ষীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জসিম। আটক জাহিদুল ইসলাম কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

    এসআই দেলোয়ার হোসেন জসিম জানান, বিকেলে গোপন সূত্রে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জাহিদুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তিনি বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। 

    বরগুনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারারক্ষী মো. জাহিদুল ইসলামের নামে বরিশালে দুটি এবং ঝালকাঠিতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ মামলার কারণে গত পাঁচ বছর ধরে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন। বরখাস্ত থাকাকালে তিনি বরগুনা জেলা কারাগারের সঙ্গে সংযুক্ত রয়েছেন। গত শনিবার (২২ আগস্ট) ঝালকাঠির আদালতে বিচারাধীন মামলায় হাজির হওয়ার জন্য তিনি বরগুনা থেকে ছুটি নিয়ে ঝালকাঠি যান। 

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বণি আমিন জানান, জাহিদুলকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ