ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
  • বিদ্যালয় রক্ষার্থে মায়ের হাত ধরে মানববন্ধনে শিশু শিক্ষার্থী

    বিদ্যালয় রক্ষার্থে মায়ের হাত ধরে মানববন্ধনে শিশু শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজে যে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করছে সেই বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে। মানববন্ধন করে সরকারের কাছে বিদ্যালয়টি রক্ষার জন্য দাবী জানানো হবে, এমন খবরে মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী তার মায়ের হাত ধরে হাজির হয়েছিলো প্রিয় বিদ্যালয় অঙ্গনে। 

    নিজেই আগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে দাবী সম্বলিত প্লেকার্ড বুকে জড়িয়ে দাঁড়িয়ে ছিলো মানববন্ধনে। দাবী ছিলো সন্ধ্যা নদীর ভাঙ্গন থেকে তার বিদ্যালয়টি রক্ষা করার।

    উল্লেখ্য ওই এলাকার বিহারী লাল একাডেমী ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি সন্ধ্যা নদীর ভাঙ্গনের মুখে রয়েছে। যে কোন সময় নদীর করাল গ্রাসে শিক্ষার এই বাতিঘর দুটি বিলিন হয়ে যেতে পারে।

    এই আশঙ্কায় বিদ্যালয় সংলগ্ন নদীর তীরে পুনরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
    কর্মসূচিতে ইলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিহারী লাল একাডেমীর প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা অংশ নেন। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ