ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • খাবারে ত্রুটির কারনে ঝালকাঠিতে বাড়ছে ডায়রিয়া

     খাবারে ত্রুটির কারনে ঝালকাঠিতে বাড়ছে ডায়রিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার সকাল থেকে এ রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন রোগী। এ হাসপাতালে ডায়রিয়ার রোগীর জন্য বিছানা রয়েছে ১৩টি। বাধ্য হয়ে রোগীরা হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। 

    এদিকে জেলার নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে শতাধিক রোগী ভর্তি হয়েছেন। কঠোর লকডাউনের কারনে যানবাহনের অভাবে গ্রাম থেকে রোগীরা হাসপাতালে আসতে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। 

    চিকিৎসকরা জানান, প্রচন্ড গরমে গত এক সপ্তাহ ধরে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার মানুষ। বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছেন এক হাজারেরও বেশি রোগী। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক। সুস্থ হয়ে বেশিরভাগ রোগীই বাড়িতে চলে গেছেন। এদিকে হাসপাতালে পর্যাপ্ত আইভি স্যালাইন ও খাবার স্যালাইনের পাশাপাশি অন্যান্য ওষুধ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

    ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিসৎ মো. আবুয়াল হাসান বলেন, ডায়রিয়া বেশি হচ্ছে খাবারে ত্রুটির কারনে। বর্তমানে তরমুজ-বাঙ্গিও অপরিপক্ক আম খেয়ে অসুস্থ হওয়ার সংখ্যাই বেশি। আক্রান্ত রোগীকে বিশুদ্ধ পানি পান ও নিরাপদ খাবার খাওয়ার পাশাপাশি শিশু ও বয়স্কদের নিরাপদে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। 
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ