ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রাজাপুরে অবৈধভাবে মাটি কেটে নেয়ায় ৬ ট্রলারসহ দুই ব্যক্তি আটক 

    রাজাপুরে অবৈধভাবে মাটি কেটে নেয়ায় ৬ ট্রলারসহ দুই ব্যক্তি আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের মঠবাড়িয়া ইউনিয়নের বিষখালি নদীর ভাঙ্গন কবলিত মানকি গ্রামের মানকি চর থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অপরাধে দুই জনকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার রাতে এ রায় দেয়া হয়। 

    এ সময় মাটি বহনকারী ৬টি ট্রলার ও জব্দ করা হয়। দন্ডিতরা হল- বরগুনা জেলার তালতলি উপজেলার বারই বাড়িয়া গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে হাবিবুর রহমান ও বরগুনা জেলার তালতলি উপজেলার বড়পাড়া গ্রামের দলুপাটোয়ারির ছেলে মাহবুবুর রহমান। এরা দুজন ঝালকাঠি সদরে বসবাস করে আসছেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  ইউএনও মোঃ মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানকির চরে গিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে হাবিবকে আটক করে ৫০ হাজার টাকা ও মাহবুব পাটোয়ারিকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ

    এ সময় মাটি বহনের কাজে ব্যবহৃত মাহবুবের ৫টি ও হাবিবের ১টি ট্রলার জব্দ করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে বিষখালি নদীর ভাঙ্গন কবলিত মানকি চর থেকে মাটি নিয়ে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছিলো। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে ৪ জনকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। 


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ