ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা
  • চরফ্যাশনে ইয়াবাসহ যুবক আটক

    চরফ্যাশনে ইয়াবাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইয়াবাসহ এক যুবককে আটক করেছে চরফ্যাশন থানাপুলিশ। 

    সোমবার (২৩আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ৫নং ওয়ার্ডের মোহাম্মদীয়া সড়ক থেকে ১০ পিস ইয়াবাসহ ওই এলাকার বাসিন্দা শ্রীরাম দেবনাথের ছেলে রিপন দেবনাথকে আটক করে পুলিশ। রিপন দেবনাথ চরফ্যাশনের জনতা রোডে অবস্থিত মা- মনি জুয়েলার্সের দোকানে চাকুরী করেন। চরফ্যাশন থানার এস আই ছিদ্দিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ ঐ যুবককে আটক করেন। 

    ওসি (তদন্ত) রিপন কুমার বিশ্বাস বলেন, মাদকসহ আটককৃত রিপনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


    থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার একটি পুলিশের দল অভিযান চালিয়ে  ইয়াবাসহ রিপন দেবনাথকে আটক করে।

    ওসি তদন্ত রিপন কুমার জানান,১০পিস ইয়াবাসহ পুলিশ আসামি রিপন দেবনাথকে আটক করেছে। মাদক আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ