ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • গাজীপুরে নারীকে কুপিয়ে হত্যা

    গাজীপুরে নারীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা: গাজীপুরের কাপাসিয়া উপজেলার কীত্তুনীয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারী খুন হয়েছে।

    বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সংঘর্ষের জেরে ওই নারী নিহত হয়েছেন। নিহত জুলেখা বেগম (৫৯) কীর্ত্তনীয়া গ্রামের জালাল উদ্দিন স্ত্রী।

    নিহতের ভাই তোতা মিয়া জানান, আমাদের ভোগদখলীয় জমিতে প্রতিবেশী মৃত আব্দুল খালেকের ছেলে লাল মিয়া, দুলাল মিয়া ও আলম ঘটনার সময় লোকবল নিয়ে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করতে আসে। এ সময় তাঁর স্বামী পরিত্যাক্ত বোন জুলেখা বেগমকে সাথে নিয়ে বাধা দিলে প্রতিপক্ষের সাথে বাক বিতন্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে হামলাকারী আলমের লাঠির আঘাতে তার বোন জুলেখা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

    তিনি আরও জানান, তাদের ভোগদখলীয় জমি নিয়ে অভিযুক্তরা কমপক্ষে ১৫ বছর আগে আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেছেন। ওই মামলা চলমান রয়েছে। তারা জোর করে জমি দখল করতে এসে তার বোনকে পিটিয়ে আহত করেন।

    স্থানীয় ইউপি সদস্য সুলতান উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতের খবর পান। এ ঘটনায় উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন নিহতের ভাই তোতা মিয়া(৫৪), মৃত আব্দুল খালেকের ছেলে লাল মিয়া(৪৬) ও দুলাল মিয়া (৪২)। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

    কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অভিযুক্ত আলমকে গ্রেপ্তার করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ