ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির 
  • কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা

    কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশ ফেরত স্ত্রী মরিয়ম বেগমকে হত্যা করে পালিয়ে যান তার স্বামী নাসির সিকদার। (১৭ মে) রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা পটুয়াখালী জেলার কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের দারোগারতবক গ্রামে ঘটেছে। খবর পেয়ে (১৮ মে) সোমবার সকালে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

    সংর্শ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী। তাই মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পটুয়াখালী থেকে সিবিআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে আলামত সংগ্রহ করেছে। তাদের কাজ শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। 

    এদিকে নিহতের ছেলে, ভাই ও এলাকাবাসী জানান, নিহত গৃহবধূ মরিয়ম বেগম আটদিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন। বাড়ি আসার পর থেকে নাসির টাকার জন্য চাপ দিতে থাকে। রোববার বিকালেও এ নিয়ে ঝগড়া এবং একপর্যায়ে মারধর করে মরিয়মকে। রাতে ঘরে কেউ না থাকায় গৃহবধূকে হত্যা করে পালিয়ে যান নাসির।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ