ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু অলিম্পিয়াড অনুষ্ঠিত

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু অলিম্পিয়াড অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ববির বেতারভিত্তিক সংগঠন বিইউ রেডিও-এর আয়োজনে গত রবিবার রাত ৮টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

    অলিম্পিয়াডে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া জান্নাত ইভা, দ্বিতীয় হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদা হক মিতু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী তানিব রহমান তৃতীয় স্থান অধিকার করেছেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য দেন ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। 

    এছাড়া নবনিযুক্ত প্রক্টর ড. মো. খোরশেদ আলম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস, সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা প্রমুখ।  এর আগে গত ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষে অলিম্পিয়াডের প্রথম রাউন্ডে ২০ এমসিকিউ দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫০ ভাগ সঠিক উত্তরদাতাদের নিয়ে রবিবার দ্বিতীয় রাউন্ডে পাঁচটি এমসিকিউ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে কম সময়ে উত্তর দেওয়া তিন জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের সার্টিফিকেট ও পুরস্কার পৌঁছে দেওয়া হবে জানান আয়োজকরা।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ