ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ময়মনসিংহ মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ৩ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১০ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১০ জন, নেত্রকোনার ২ জন ও টাঙ্গাইলের ১ জন রয়েছেন।

    করোনা আক্রান্তে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের মানিক (৬০), আয়শা সুলতানা সোমা (৫০) ও গফরগাঁও উপজেলার মোছা. মুরশিদা (৬০)।

    এছাড়াও উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের কামরুন্নাহার (৫৫), নাজমুন নাহার (৫৫), লাল মিয়া (৬৫), ঈশ্বরগঞ্জ উপজেলার আনিছুজ্জামান (৩৭), সাহেরা খাতুন (৫০), ভালুকা উপজেলার অরুন বিশ্বাস (৪৫), গৌরীপুর উপজেলার আবুল কাশেম (৬৫), নেত্রকোনা সদরের রোকেয়া (৭৫), আটপাড়া উপজেলার রইছ উদ্দিন (৭০) ও টাঙ্গাইল সদরের মো. খালেক (৬০)।

    এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৫ জন ভর্তিসহ এখন পর্যন্ত ২৩৬ জন ও আইসিউতে ১৯ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৯ জন।

    এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৯টি নমুনা পরীক্ষায় আরও ১১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.০৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৭৫ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ