ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • শেবাচিমের করোনা ইউনিটের ১০০ অক্সিজেন সিলিন্ডার উধাও, তদন্তে কমিটি

    শেবাচিমের করোনা ইউনিটের ১০০ অক্সিজেন সিলিন্ডার উধাও, তদন্তে কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ১০০ অক্সিজেন সিলিন্ডার উধাওয়ের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক ও করোনা ইউনিটের তত্ত্বাবধায়ক ডা. মনিরুজ্জামান শাহীনকে প্রধান করে কমিটি গঠন করা হয়। 

    এদিকে হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য আনসার সদস্য নিযুক্ত করা হলেও সিলিন্ডার চুরি ঠেকানো সম্ভব হয়নি। যদিও এসব বিষয়ে এখনই কিছু বলতে চান না হাসপাতাল প্রশাসন। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে তাতে যার গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিচালক ডা. এসএম সাইফুল ইসলাম।


    তিনি জানান, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৬২৮টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তার মধ্যে ১০০ সিলিন্ডার খুঁজে পাচ্ছে না।

    এদিকে রোববার (২২ আগস্ট) পর্যন্ত সিলিন্ডারগুলোর সন্ধান করা হবে। এরপর প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য ও সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার। তিনি বলেন, সিলিন্ডারের পাশাপাশি সিলিন্ডারে অক্সিজেন পরিমাপের মিটার পাওয়া যাচ্ছিল না। রোগীদেরও সেবা দিতে হিমশিম খাচ্ছিলাম। এ নিয়ে কিছু দিন আগে হিসেবে বসলে গড়মিল পাওয়া যায়। এখন পুরো হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ধারণা করছি, সিলিন্ডারগুলো পর্যায়ক্রমে কেউ নিয়ে গেছে।

    এ বিষয়ে প্রধান তদন্তকারী সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, সিলিন্ডার না পাওয়ার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল হবে। তখন বলা যাবে আসলে কি ঘটেছে। 

    উল্লেখ্য, করোনা ওয়ার্ডের ওয়ার্ড মাস্টারদের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার সরবরাহ করা হয়। কোন ওয়ার্ডে কতটি অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার নেওয়া হয়েছে সম্প্রতি তার তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী ১০০ সিলিন্ডার ও ৩০টি সিলিন্ডার মিটার পাওয়া যায়নি। নন কোভিড ওয়ার্ডেও সেগুলোর খোঁজ মেলেনি।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ