ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রাশিয়ায় মসজিদ থেকে আটক ৬০০ মুসলিম মুক্ত

    রাশিয়ায় মসজিদ থেকে আটক ৬০০ মুসলিম মুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার রাজধানী মস্কোর একটি মসজিদ থেকে আটক ৬০০ মুসলিমকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তাদের আটক করা হয়েছিল। 

    রাশিয়ার সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সিকে আইনজীবি মারিয়া ক্রসোভা বলেন, ‘গ্রেফতারকৃত সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে’। 

    এর আগে অন্য আইনজীবি লিদিয়া আনোসোভা জানিয়েছিলেন, মস্কোর কোতেলনিকি জেলার একটি মসজিদ প্রাঙ্গন থেকে শুক্রবার বিকালে ৬০০ মুসলিমকে গ্রেফতার করা হয়।

    রাশিয়ার স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সার্ভিসের মস্কোর আঞ্চলিক প্রশাসক জানিয়েছিল, গ্রেফতারের বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
     
    ঠিক কি কারণে ৬০০ মুসলিমকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে সেটি এখনও জানা যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ