ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় আহত দুই মৎস্য ব্যবসায়ী নিহত

    গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় আহত দুই মৎস্য ব্যবসায়ী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিস এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত দুই মাছের পোনা ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। নিহতরা হল কালকিনি উপজেলার লক্ষীপুর পখিরা এলাকার আব্দুর রশিদের পুত্র বাদল সরদার (৪৫) এবং একই এলাকার ইয়াকুব মালের পুত্র লোকমান মাল (৪৩)।

     শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, শুক্রবার সকালে অটো ভ্যানে করে কালকিনি থেকে মাছের পোনা নিয়ে গৌরনদীর দিকে যাচ্ছিলেন মৎস্য ব্যবসায়ী বাদল ও তার সহকর্মী লোকমান। পথিমধ্যে ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে পৌঁছলে পেছন থেকে একটি প্রাইভেটকার অটোভ্যানকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ওই দুই ব্যবসায়ী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করলে একইদিন চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

     তিনি আরও জানান, এ ঘটনায় দূর্ঘটনা কবলিত অটোভ্যান ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ