ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সাংবাদিককে না পেয়ে পরিবারের সদস্যকে হত্যা করেছে তালেবান

    সাংবাদিককে না পেয়ে পরিবারের সদস্যকে হত্যা করেছে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিককে খুঁজতে গিয়ে তার পরিবারের এক সদস্যকে হত্যা করেছে তালেবান। তবে ওই সাংবাদিককে খুঁজে পায়নি তারা। এমন অভিযোগ করে খবর প্রকাশ করেছে ডয়চে ভেলে।

    প্রতিবেদনে বলা হয়, বাড়িতে বাড়িতে ঢুকে সাংবাদিকদের শনাক্ত করছে তালেবান এবং এখন পর্যন্ত একাধিক সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নেমাতুল্লাহ হেমাত নিখোঁজ আছেন বলে অভিযোগ উঠেছে।


    তালেবান ডয়চে ভেলের তিনজন সাংবাদিককে বেশ কয়েকদিন ধরে খুঁজছে এবং তাদের সন্ধানে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছে। সম্প্রতি একটি বাড়িতে ঢুকে সাংবাদিককে খুঁজে পায়নি তালেবান। এরপরই তার পরিবারের এক সদস্যকে হত্যা করে এবং আরও একজন গুরুতর আহত হন। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

    ডয়চে ভেলের ওই সাংবাদিক এখন জার্মানিতে অবস্থান করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।


    এ বিষয়ে জার্মান সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ডয়চে ভেলের পরিচালক পিটার লিমবুর্গ বলেছেন, আফগানিস্তানে আমাদের এক এডিটরের পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে এবং এ থেকেই বোঝা যায় সেখানে ডিডব্লিউর কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা কী ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। তালেবানরা সাংবাদিকদের সঙ্গে কী করছে তা এটা থেকেই স্পষ্ট। আমাদের হাতে সময় নেই এবং এখনই ব্যবস্থা নিতে হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ