ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি
  • দরিদ্রদের মাঝে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সার্ভিসের উদ্ধোধন

    দরিদ্রদের মাঝে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সার্ভিসের উদ্ধোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের মানুষ যখন করোনায় প্রার্দুভাবে দিশেহারা ঠিক তখনেই মানুষকে ফ্রি অক্সিজেন সেবার জন্য এগিয়ে এসেছে বরিশাল সদর পূর্বাঞ্চল মানবিক সহয়তা গ্রুপ নামের একটি সংগঠন। এরই ধারাবিকতায় বরিশাল সদর উপজেলার সাহেবেরহাটে তথা পূর্বাঞ্চলের দরিদ্র মানুষের মাঝে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সার্ভিসের উদ্ধোধন করা হয়েছে।  

    শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বন্দর থানার সাহেবেরহাট বাজারে এই কর্মসূচির উদ্ধোধন করা হয়। বরিশাল সদর পূর্বাঞ্চল মানবিক সহয়তা গ্রুপ নামের একটি সংগঠন ১০টি সিলিন্ডার দিয়ে অসহায় মানুষকে সহয়তা দেয়ার ঘোষনা করা হয়। ফ্রি অক্সিজেন সিলিন্ডার সার্ভিসের উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম জাকির হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান। 

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. কামরুজ্জামান খান মাসুম। এসময় প্রধান অতিথি তার বক্ততায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে আমরা নিরালস ভাবে কাজ করে যাচ্ছি। আমরা শুধু ফ্রি অক্সিজেন না মানবিক সহয়তাও করে থাকি। আমরা আমাদের যার যার জায়গা থেকে করোনা মোকাবেলায় কাজ করলে এবং এগিয়ে আসলে এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো। তিনি পূর্বাঞ্চলের মানুষের পাশে থেকে সেবা করতে যান বলেও আশ্বাস্ত করেন। 

    অনুষ্ঠানের সভাপতি বলেন, আমরা এই গ্রুপের মাধ্যমে একটি এ্যাম্বুলেন্স ক্রয় করতে চাই এই অঞ্চলের মানুষের জন্য। মানুষের পাশে থেকে সেবা করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাহেবেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মারুফ আহম্মেদ নান্না, অহিদুল ইসলাম নবরাজ, মাওঃ ফারুক হোসেনসহ উক্ত সংগঠনের ভলানটিয়াররা।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ