ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বঙ্গবন্ধুর আদর্শ তরুণ প্রজন্মের মন ও মননে পৌঁছে  দিতে হবে: ববি উপাচার্য 

    বঙ্গবন্ধুর আদর্শ তরুণ প্রজন্মের মন ও মননে পৌঁছে  দিতে হবে: ববি উপাচার্য 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ তরুণ প্রজন্মের মন ও মননে পৌঁছে  দিতে হবে। আর তাহলেই  বর্তমান তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে  বুকে ধারণ করবে।

    শোকার্দ্র আগস্ট স্মরণে  বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে এ কথাগুলো বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। 

    শুক্রবার (২০ আগস্ট) বিকেল ৪ টায় জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে ভার্চুয়াল আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে আলোচনা সভায়  বিশেষ অতিথি  ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসান। 

     সভায় অন্যান্যদের মধ্যে আরো সংযুক্ত ছিলেন  বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,  কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১১ থেকে ১৬,  কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০ এর নেতৃবৃন্দ।

    সভায় বক্তব্য রাখেন,  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম।  এছাড়াও বক্তব্য রাখেন সুব্রত কুমার বাহাদুর,  সাজ্জাদ উল্লাহ ফয়সাল, সোলায়মান খান,  সৈয়দা ফাতেমা মমতাজ মলি, রফিক সেরনিয়াবাত, তৌছিক আহমেদ রাহাত, হাবিবুর রহমান,  সাইফা আলম সঞ্চি, নাদিম মল্লিক প্রমুখ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ