ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পশ্চিমবঙ্গে এনআরসি না হলে রাজ্য বাংলাদেশ হয়ে যাবে: বিজেপির বিধায়ক

    পশ্চিমবঙ্গে এনআরসি না হলে রাজ্য বাংলাদেশ হয়ে যাবে: বিজেপির বিধায়ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) না হলে এই রাজ্য দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী।

    বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বনগাঁয় এক সভায় এ মন্তব্য করেন বিজেপির এই বিধায়ক। 

    শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘এটা দলের কথা নয়, আমার ব্যক্তিগত কথা, এনআরসি’টা দরকার। যোগী আদিত্যনাথ আর হেমন্ত বিশ্বশর্মা যা যা করছেন, বাংলাতে সেটা দরকার। নইলে এই বাংলাটা বাংলাদেশ-টু (দ্বিতীয় বাংলাদেশ) হবে।’’
    শুভেন্দুর অভিযোগ, ‘নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সুস্থ পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরে বেরিয়েছেন। ভালো কাজ করলে প্রশংসা করব কিন্তু এখনও পর্যন্ত দিদিমণি একটাও ভালো কাজ করেননি।’ 

    পশ্চিমবঙ্গে ‘আজ, কাল বা পরশু’ বিজেপির সরকার হবে বলেও দাবি করেন তিনি।

    সূত্র: আনন্দবাজার। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ