ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে কমছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা 

    বরিশালে কমছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন রোগী। 

    অপরদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা না গেলেও সেখানে চিকিৎসাধীন আছেন ২১ জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ ২০.৭৪ ভাগ করোনা শনাক্ত হয়েছে। 

    শের-ই বাংলা মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৩৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১২ জন রোগী। এই সময়ের মধ্যে ১৭ জন রোগী শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদের করোনা রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। 

    আজ শুক্রবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৩৮ জন রোগী। যার মধ্যে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদের রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

    এদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে আজ সকাল পর্যন্ত ওই হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল। 

    এদিকে, শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল বৃহস্পতিবার রাতের রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০.৭৪ ভাগ। এর আগে গত বুধবার রিপোর্টে ৩২.২৭ ভাগ করোনা শনাক্ত হয়েছে। 

    গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ