ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • পটুয়াখালীতে নতুন আরও ৩২ জন করোনায় আক্রান্ত

    পটুয়াখালীতে নতুন আরও ৩২ জন করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে দিন দিন কমে আসছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। 

    বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম শিপন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বাউফলের আজিজ (৪৫)। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    তিনি আরও জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ এসেছে। পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১০৭ জন। বর্তমানে মোট এক হাজার ৯৬৬ জন রোগীর মধ্যে হাসপাতালর চিকিৎসা নিচ্ছেন ৬০ জন এবং বাড়িতে রয়েছেন এক হাজার ৯০৬ জন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ