ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
  • পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে কুয়াকাটায় ২১ জনকে জরিমানা

    পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে কুয়াকাটায় ২১ জনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং ১১ রেষ্টুরেন্ট ব্যবসায়ীকে ৩৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট ও চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এসময় করোনা সংক্রমন রোধে সচেতনতা মূলক সৈকতে মাইকিং ও পর্যটকদের মাঝে মাস্ক বিতারন করেন তিনি।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন,সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইনের ধারা মতে ১০ মামলা ও ভোক্তা অধিকার আইনের ধারায় ১১টি মামলা হয়েছে। সর্বমোট ২১টি মামলায় ৫৮ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ