ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশাল কোতোয়ালি থানার ওসিকে সিলেট রেঞ্জে বদলি

    বরিশাল কোতোয়ালি থানার ওসিকে সিলেট রেঞ্জে বদলি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশের অতিরিক্ত আইজপি (এঅ্যান্ডআই) ড. মাইনুর রেজা চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

    বুধবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা ইউএনওর সরকারি বাসভবনে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীদের হামলা এবং সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে লক্ষ্য করে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের গুলি বর্ষণের ঘটনার একদিন পরে ওসিকে বদলির খবর এলো। তবে ওসি নুরুল ইসলামের বদলি জন্য জারি করা প্রজ্ঞাপনে বুধবার স্বাক্ষর করা হয়। 

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‌‘আগামী ২৫ আগস্টের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২৬ আগস্ট থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে। জনস্বার্থে তাকে বদলি করা হলো।’


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ