ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ২৭০ জন হাসপাতালে

    একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ২৭০ জন হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তাদের মধ্যে ২৪০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু সংক্রমণে ৩০ জন মারা গেছেন।


    বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

    এনিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগীর সংখ্যা এক হাজার ২৩৮ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪৫ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৯৩ জন।

    এর আগে ১৮ আগস্ট সারাদেশে ৩০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১ জানুয়ারি থেকে আজ (১৯ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৭ হাজার ২৫১ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৯৮২ জন রোগী। এছাড়াও চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১ জনের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ