ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পাকিস্তানে তাজিয়া মিছিলে গ্রেনেড হামলা, নিহত ২

    পাকিস্তানে তাজিয়া মিছিলে গ্রেনেড হামলা, নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের পাঞ্জাবে তাজিয়া মিছিলে গ্রেনেড হামলায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৯ জন।

    পাঞ্জাবের বাহাওয়ালনগর শহরে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।

    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রাজা বাশারাত বলেন, সকাল ১০টার দিকে বাহাওয়ালনগরের মুহাজির কলোনির জামিয়া মসজিদের পাশ দিয়ে যাওয়া তাজিয়া মিছিল লক্ষ্য করে এক ব্যক্তি গ্রেনেড ছোড়ে।

    তিনি জানান, হামলাকারীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বাহাওয়ালপুর ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

    ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

    পাঞ্জাব মুখ্যমন্ত্রীর ডিজিটাল মিডিয়ার মুখপাত্র আজহার মাশওয়ানি জানান, গ্রেনেড বিস্ফোরণ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে কাউন্টার টেররিজম দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।

    এদিকে তাজিয়া মিছিলে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের রাজনীতিক সেহার কামরান।

    পুলিশ ও অ্যাম্বুলেন্সের ঘটনাস্থলে ছুটতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়।

    হামলার পর রাস্তার ধারে পড়ে থাকা আহতদের সাহায্যের জন্য অপেক্ষা করতে ওইসব ভিডিওতে দেখা যায়।

    আশুরাকে কেন্দ্র করে নিরাপত্তা বিবেচনায় পাকিস্তানজুড়ে মোবাইল ফোন সার্ভিস কর্তৃপক্ষ স্থগিত রাখায় ঘটনাস্থলে যোগাযোগব্যবস্থাও কঠিন হয়ে পড়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ