ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • হেফাজতের আমির বাবুনগরীর মৃত্যু

    হেফাজতের আমির বাবুনগরীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়েছে।

    দলটির সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস  বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সিএসসিআর নামে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাবুনগরীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর।

    এর আগে দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

    মীর ইদ্রিস বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাবুনগরী অসুস্থ হয়ে পড়েন। এরপর অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেয়া হয়।’

    বাবুনগরী হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

    এর আগে ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা নেন বাবুনগরী।

    টিকা নেয়ার পর তিনি বলেন, ‘টিকাকে হারাম বা নাজায়েজ বলা যাবে না… শরিয়তের দৃষ্টিতে হারাম বা নাজায়েজ বলা যাবে না। চিকিৎসা জায়েজ। চিকিৎসাবিধি মেনে চলতে হবে। করোনার টিকা নিয়েছি। কোনো সমস্যা হয়নি।’


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ