ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দুই দেশে ২০ লাখ আফগানি

    দুই দেশে ২০ লাখ আফগানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েক দশক ধরেই আফগানিস্তানে সংঘাতের কারণে দেশটির লাখ লাখ নাগরিক প্রতিবেশী দেশ এবং অন্যত্র আশ্রয় নিয়েছেন। বিবিসি জানাচ্ছে, নাগরিকরা বেশিরভাগ আশ্রয় নিয়েছেন আফগানিস্তান সীমান্ত লাগোয়া দুই দেশ পাকিস্তান এবং ইরানে।

    জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী, গেল বছরের শেষ পর্যন্ত পাকিস্তানে বসবাসরত আফগান নাগরিকের সংখ্যা ছিল ১৪ লাখ ৩৫ হাজার ৪৪৫ জন। এর মধ্যে ৬৯ শতাংশ আফগানের বাস দেশটির নগরাঞ্চলগুলোতে।


    ইউএনএইচসিআরের দেওয়া হিসাব অনুযায়ী, পাকিস্তান ছাড়া ইরানে প্রায় ৭ লাখ ৮০ হাজার আফগানের বাস। অনেক আফগান পরিবার পাকিস্তান এবং ইরানের সীমানা পার করে যেখানে নতুন করে বাড়িঘর তৈরি করে রয়ে গেছে।

    তবে পাকিস্তানে আফগান শরণার্থীদের স্থানীয় মানুষজনের সঙ্গে বসতি গড়ার অনুমতি দিলেও ইরানে যাওয়া বেশিরভাগ আফগানকে থাকতে হচ্ছে শরণার্থী শিবিরে।

    গত রোববার তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিলে আফগানিস্তানে সরকার পতন হয়। এরপর দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেন বহু আফগান।

    প্রাণে বাঁচতে রোববার রাত থেকেই বিমানবন্দরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেয়া হয় বিমানবন্দর। তা সত্ত্বেও দেয়াল টপকে বিমানবন্দরে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিমানের মাথায়, ডানায় উঠে বসে পড়েন বহু মানুষ। অনেকে আবার চাকা ধরে ঝুলে পড়েন। বিমান ছেড়ে দেয়া সত্ত্বেও পিছু পিছু দৌড়তে দেখা যায় অনেককে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ