ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাবুল বিমানবন্দরে সামরিক ফ্লাইট চালু

    কাবুল বিমানবন্দরে সামরিক ফ্লাইট চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশৃঙ্খলার জন্য একদিন বন্ধ থাকার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কূটনীতিক ও বেসামরিকদের সরিয়ে নিতে সামরিক ফ্লাইট চলা ফের শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সামরিক ফ্লাইটগুলো চলা শুরু করে বলে জানিয়েছে রয়টার্স। 

    এর আগে সোমবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দর থেকে সব ধরনের বেসামরিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

    এদিন কাবুল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টায় থাকা হাজার হাজার আফগান বিমানবন্দরটিতে জড়ো হয়ে বেপরোয়াভাবে আফগানিস্তান ছাড়ার প্রস্তুতি নেওয়া সামরিক বিমানগুলোতে উঠে পড়ে।

    এ সময় হুড়োহুড়ি ও মার্কিন বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান উড্ডয়নের পর সেটির নিচের দিকে অবস্থান নেওয়া দুই ব্যক্তি পড়ে যান, তারা বিমানবন্দরের কাছের বাড়িগুলোর ছাদে পড়ে মারা যান।

    মার্কিন কর্মকর্তারা রয়র্টাসকে জানান, বিমানবন্দর থেকে সাধারণ মানুষ সরিয়ে দেওয়া হয়েছে। এখন টার্মিনাল পরিষ্কার বলেও জানান তারা। গতকাল অধিকাংশ ফ্লাইট বাতিল হলেও মঙ্গলবার থেকে কাবুলে আটকে পড়া বিভিন্ন দেশের দূতাবাসের কর্মীদের ফিরিয়ে নেওয়া হচ্ছে।

    কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ এখনও মার্কিন সেনাদের হাতে রয়েছে। তারা বিদেশি কূটনীতিক ও বেসামরিক নাগরিকদের নিরাপদে কাবুল ছাড়ার বিষয়টি দেখভাল করছেন। সেখানে থাকা ২৫০০ মার্কিন সেনার সঙ্গে অতিরিক্ত আরও ১০০০ সেনার যোগ দেওয়ার কথা রয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ