ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • শর্তসাপেক্ষে তালেবানকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র

    শর্তসাপেক্ষে তালেবানকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ দুই দশক পর ফের রাষ্ট্রক্ষমতায় ফেরা তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করার ও ভবিষ্যৎ আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহের কথা জানান।

    ওই সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, তালেবান তাদের দেশের জনগণ—নির্দিষ্ট করে বললে নারী ও কিশোরীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখালে এবং দেশে সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তাদের (তালেবান নেতৃত্বাধীন সরকারের) সঙ্গে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।


    অ্যান্টনি ব্লিনকেন বলেন, ভবিষ্যৎ আফগান সরকার তার জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখলে ও সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তার সঙ্গে আমরা কাজ করতে পারি এবং সরকারকে স্বীকৃতি দিতে পারি। তালেবান নেতৃত্বাধীন সরকারকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন স্বীকৃতি দেবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিপরীতে, যে সরকার তা করবে না, নারী ও কিশোরীসহ তার জনগণের মৌলিক অধিকার তুলে ধরবে না... সন্ত্রাসীদের আশ্রয় দেবে... যুক্তরাষ্ট্রকে ধ্বংসের ফন্দি আঁটবে... তার ক্ষেত্রে এটি হবে না।

    তালেবানের কখনো যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং সমর্থন প্রয়োজন হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কী করবে, এমন প্রসঙ্গে জানতে চাওয়া হয় সাক্ষাৎকারে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, তারা আফগান জনগণের মৌলিক অধিকার বজায় না রাখলে এবং যারা যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সেই সন্ত্রাসীদের সমর্থন ও আশ্রয় দিলে এখনই এর কোনোটা দেয়া হবে না, নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না, তারা ভ্রমণের (যুক্তরাষ্ট্রে) সুযোগও পাবে না।

    খবরে বলা হয়, তালেবানকে স্বীকৃতি প্রদান ও তাদের সঙ্গে কাজ করার জন্য নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্র, ভারত ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের তালিকার এক বড় অংশ হলো আফগান সংকটের একটি সমঝোতামূলক, শান্তিপূর্ণ ও রাজনৈতিক মিটমাটের বিষয়টি। পাশাপাশি আছে জনগণের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সন্ত্রাসীদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার বিষয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ