ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাবুল ত্যাগ করছেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা 

    কাবুল ত্যাগ করছেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় আবারও আসীন হয়েছে তালেবান। এমতাবস্থায় যেকোনো ঝুঁকি এড়াতে কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে হাইকমিশনার ও কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনছে নয়াদিল্লি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় বলেন, বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কাবুলে আমাদের রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মীরা অবিলম্বে ভারতে ফিরে আসবেন।


    এদিকে, আফগানিস্তান থেকে কূটনীতিক ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সামরিক ফ্লাইট শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে উড্ডয়ন শুরু হয় বলে জানিয়েছেন পশ্চিমা একজন নিরাপত্তা কর্মকর্তা। কাবুল বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


    বর্তমানে কাবুল বিমানবন্দরের মূল দায়িত্বে রয়েছে মার্কিন সামরিক বাহিনী। বিশৃঙ্খলার কারণে গতকাল তারা ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। তবে এখন আবার চালু করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ