ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কাবুল বিমানবন্দরে হামলা না করতে যুক্তরাষ্ট্রের আকুতি

    কাবুল বিমানবন্দরে হামলা না করতে যুক্তরাষ্ট্রের আকুতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাবুল বিমানবন্দরে হামলা না করতে তালেবান কর্মকর্তাদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার কাতারের রাজধানী দোহায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্রে একজন প্রতিরক্ষা কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরার।

    দোহায় ওই বৈঠকের ব্যাপারে নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। কয়েক হাজার মার্কিন সেনা এখন কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। মার্কিন কর্মকর্তাদের আফগানিস্তান থেকে সরিয়ে আনতে এই বিমানবন্দর ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।


    এদিকে আফগান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলবেন বলে জানা গেছে। রোববার তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নিলেও এখন পর্যন্ত নীরব রয়েছেন বাইডেন। তবে সোমবার তিনি কথা বলবেন বলে কথা রয়েছে। অন্যদিকে কাবুল বিমানবন্দরে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

    মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, কাবুল বিমানবন্দরকে সুরক্ষিত করতে আরেক ব্যাটালিয়ান সৈন্য পাঠাবে যুক্তরাষ্ট্র। পৃথক একটি ঘটনায় জানা গেছে, মার্কিন সেনারা কাবুল বিমানবন্দরে দুজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ