ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দেশেই প্রতিমাসে উৎপাদন হবে  ৪ কোটি টিকা 

    দেশেই প্রতিমাসে উৎপাদন হবে  ৪ কোটি টিকা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশেই টিকা উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    সোমবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত মি. লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।


    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, সিনোফার্ম চীন থেকে কাঁচামাল সরবরাহ করবে। দেশে টিকা প্রস্তুত করবে ইনসেপ্‌টা। সরকার এটি কিনে নেবে। টিকার জন্য কত দাম ধরা হয়েছে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দাম নির্ধারণ করা হয়নি।

    স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘ইনসেপ্‌টা আমাদের জানিয়েছে, তারা তিন মাসের মধ্যে টিকা দিতে পারবে। প্রতি মাসে চার কোটি টিকা বানাতে পারবে।’
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ