ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আফগান সেনাবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

     আফগান সেনাবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগান সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ওই যুদ্ধবিমানটি উজবেকিস্তানে প্রবেশের পরপরই তা বিধ্বস্ত হয়। উজবেক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির পাইলট সেটি থেকে ঝাঁপিয়ে পড়েন এবং তিনি জীবিত আছেন। খবর আল জাজিরার।

    উজবেকিস্তানের একেবারে দক্ষিণের প্রদেশ সুরজনদারইয়োতে রোববার ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী। উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, বিমানটি পাইলট সেটি থেকে ঝাঁপিয়ে পড়েন এবং তিনি আহত হয়েছেন।


    গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে মার্কিনসহ ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। আগামী ৩১ আগস্টের মধ্যে সব বিদেশি সেনা প্রত্যাহারের এই ঘোষণা পর মে মাস থেকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার অভিযান শুরু করে তালেবানরা।

    এরপর অবিশ্বাস্য দ্রুত গতিতে মাত্র আড়াই মাসের মধ্যে দেশের ৩৪টি প্রদেশের ২৮টি দখল করে বর্তমানে কাবুলে অবস্থান করছে তারা। ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজের দেশ ছাড়ার কারণ হিসেবে ‘রক্তপাত এড়ানোকে’ যুক্তি হিসেবে দাঁড় করিয়েছেন তিনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ