ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভারতীয় চুলে টাক ঢাকছে চীনারা 

    ভারতীয় চুলে টাক ঢাকছে চীনারা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত থেকে চুল যাচ্ছে চীনে। আর সেই চুল দিয়ে টাক ঢাকছেন চীনা তরুণরা। চীনের প্রায় ২৫ কোটি মানুষ চুল পড়া সমস্যায় ভুগছে। তাদের মধ্যে বড় একটি অংশ তরুণ। তরুণেরা সারা জীবন টাকমাথা বয়ে বেড়াতে চান না। সে জন্য দেশটিতে চুলের যত্নজনিত সামগ্রীর চাহিদা বাড়ছে।

    চুলের চাহিদার প্রেক্ষিতে তা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে ভারত। ২০১৯-২০ অর্থবছরে চুল রপ্তানিতে ভারত অনেকটা প্রবৃদ্ধি করতে পেরেছে।


    ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে চুল রপ্তানি করে এ খাতে দেশের আয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ! আয় হয়েছে ২ হাজার ৭৩৫ কোটি রুপির বেশি।

    চুল পড়া চিকিৎসায় চীনারা ২০২০ সালে ২৮৪ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে। প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ১৪০ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, আগামী ২০৩০ সালের মধ্যে এ বাজার আরও ছয় থেকে সাত গুণ বড় হবে।

    চীন সারা বিশ্ব থেকে যত চুল আমদানি করে, তার ৬০ শতাংশ যায় ভারত থেকে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ