ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দামেও খুশি জেলেরা

     ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দামেও খুশি জেলেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কক্সবাজারের এবার চারিদিকে ইলিশ আর ইলিশ। এরই মধ্যে রুপালি ইলিশে সয়লাব হয়ে গেছে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র। কেননা, সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কিন্তু পর্যাপ্ত শেড না থাকায় খোলা মাঠে রাখা হচ্ছে ইলিশ। তবে এবার ভাল দাম পেয়ে দারুণ খুশি জেলেরা।

    সাগর থেকে যেসব ট্রলার ফিরছে, সেগুলোর প্রতিটিতে রয়েছে হাজারের অধিক বড় বড় ইলিশ। জেলেরা বলছেন, অতীতে আগে এত মাছ ধরা পড়েনি।

    জেলেরা বলেন, সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে বড় বড় ইলিশ। দাম ভালোই আছে। অন্যান্য বছরের তুলনায় দাম ভালো। 
    কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে রয়েছে দুটি মাছ রাখার শেড। সেখানে জায়গা না হওয়ায় বাধ্য হয়ে খোলা মাঠে ইলিশ রাখছেন ব্যবসায়ীরা।
    ব্যবসায়ীরা জানান, ইলিশ যদি দেশের বাইরে রফতানি হয় তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে।

    শেড সংকটের বিষয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক এহছানুল হক গণমাধ্যমকে বলেন, এ সমস্যা সমাধানে আরেকটি নতুন শেড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

    এদিকে, সাগরে বেশি মাছ পাওয়ায় বেড়েছে অনিরাপত্তা। ট্রলারে জলদস্যুরা হানা দিচ্ছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন ফিশিং বোট মালিক সমিতির সদস্য নাসির উদ্দিন বাচ্চু।

    তিনি বলেন, সাগরে মাছ পাওয়ার কারণে জলদস্যুরা হানা দিচ্ছে। তাদের হাত থেকে বাঁচার জন্য সরকারের কাছে নিরাপত্তার আহ্বান জানাচ্ছি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ