ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তালেবানের জয়ে বাইডেনের পদত্যাগ চাইলেন ট্রাম্প

    তালেবানের জয়ে বাইডেনের পদত্যাগ চাইলেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই অবিশ্বাস্য দ্রুততায় পুরো আফগানিস্তানের দখল নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিসহ অনেকেই। দেশটিতে এখন তালেবানই শেষ কথা। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    স্থানীয় সময় রোববার (১৫ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আফগানিস্তানে জো বাইডেন যেটা ঘটতে দিয়েছেন, তার জন্য এখনই তার পদত্যাগ করা উচিত। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বৃদ্ধি, ঘরোয়া অভিবাসনসহ অর্থনৈতিক ও জ্বালানি নীতি নিয়েও বাইডেনের সমালোচনা করেন তিনি।

    দীর্ঘ দুই দশক পর আফগানিস্তান ফের তালেবানের কব্জায় চলে এসেছে। রোববার তারা আফগান রাজধানী কাবুলের দখল নেয়। আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা সরানোর কথা থাকলেও এর দুই সপ্তাহেরও বেশি সময় আগে কাবুল দখলে নেয় তালেবান।

    তবে আফগানিস্তান থেকে সেনা সরানোর বিষয়ে তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল ট্রাম্প প্রশাসন। সেই চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের মধ্যে দেশটি থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা ছিল।

    কিন্তু চলতি বছরের জানুয়ারিতে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১১ সেপ্টম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের তারিখ ঠিক করেন। পরে সেই তারিখ আরও এগিয়ে নিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।

    তবে এরপরও সেনা প্রত্যাহার নিয়ে বাইডেনকে বারবার সমালোচনায় বিদ্ধ করছিলেন ট্রাম্প। সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টের দাবি, বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকলে সেনা প্রত্যাহার প্রক্রিয়া আরও সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হতো।

    রোববার অন্য এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আফগানিস্তানে জো বাইডেন যেটা করেছেন, তা অসলে অদ্ভূত। এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়গুলোর একটি হিসেবে লেখা থাকবে।’


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ