ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আফগানিস্তানে ৫০০০ সেনা মোতায়েনের নির্দেশ বাইডেনের

    আফগানিস্তানে ৫০০০ সেনা মোতায়েনের নির্দেশ বাইডেনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তান থেকে মার্কিন ও মিত্র জোটের সেনা এবং মার্কিন দূতাবাসের কর্মীদের ফিরিয়ে আনার জন্য দেশটিতে সবমিলিয়ে পাঁচ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি যেসব আফগান নাগরিক মার্কিন সেনাদের বছরের পর বছর সহযোগিতা করেছে তাদেরকেও আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজে সহযোগিতা করবে এসব সেনা।


    হোয়াইট হাউস থেকে শনিবার (১৪ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে জো বাইডেন বলেন, তার দেশের কূটনৈতিক, সামরিক এবং গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শের ভিত্তিতে তিনি আফগানিস্তানে নতুন করে এক হাজারসহ মোট পাঁচ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন যাতে তারা আফগানিস্তান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনার কাজে সহযোগিতা করতে পারে।

    আফগান চলমান সংকটে প্রেসিডেন্ট আশরাফ গনিকে সমর্থন দেয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকেও জো বাইডেন নির্দেশনা দিয়েছেন। আফগান সঙ্কটের রাজনৈতিক সমাধান চান বলে প্রেসিডেন্ট বাইডেন ওই বিবৃতিতে উল্লেখ করেছেন। পাশাপাশি আঞ্চলিক গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অ্যান্টনি ব্লিঙ্কেন কথা বলবেন বলে জো বাইডেন জানান। তবে আঞ্চলিক কোন দেশের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেন নি বাইডেন।

    বিবৃতি শেষে জো বাইডেন আবারো প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তিনি হবেন আমেরিকার শেষ প্রেসিডেন্ট যিনি আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধের অবসান ঘটাবেন।

    প্রাথমিকভাবে এই প্রত্যাহার কার্যক্রমে সহায়তার জন্য এক হাজার সেনা বরাদ্দ করা হয়। তবে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এই পরিমাণ সৈন্য অপর্যাপ্ত বলে দাবি করেন। এরপর তালেবান বিদ্রোহীরা রাজধানীর উপকণ্ঠে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মীদের এবং আফগান মিত্রদের একটি এয়ারলিফ্ট সুরক্ষিত করতে তিন হাজার সেনার একটি দল কাবুলে পৌঁছায়। এরপর শনিবার অনুমোদিত অতিরিক্ত ১০ হাজার সৈন্যের সংখ্যা মোট পাঁচ হাজারে নামিয়ে আনে বাইডেন প্রশাসন। সূত্র : এপি


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ