ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে  মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি 
  • কলাপাড়ায় জাতীয় শোক দিবস পালন শেষে  যাবার পথে দুই যুবককে কুপিয়ে জখম

    কলাপাড়ায় জাতীয় শোক দিবস পালন শেষে  যাবার পথে দুই যুবককে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় জাতীয় শোক দিবস পালন শেষে  যাবার পথে দুই যুবককে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে । এতে ইয়াকুব হাওলাদার নামের যুবকের  বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন হয়। রোববার (১৫ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের টিয়াখালী বাজারে এ ঘটনা ঘটে । 

    আহতরা হল ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের সবিজ মোল্লার ছেলে খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্র রাকিব (১৯) ও একই এলাকার আলমগীর হোসেন হাওলাদার ছেলে ইয়াকুব আলী (২৪)। এদের মধ্যে ইয়াকুব হাওলাদারের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  মোস্তাফিজুর রহমান । আহত কলেজ ছাত্র রাকিবের পিতা সবিজ জানান, তার সাথে পাশ্ববর্তী টিয়াখালী ইউনিয়ন রসুল প্যাদার সাথে পুর্বশত্রুতা নিয়ে বিরোধ চলে আসছিল ।  

    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ভোরে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে যায় ছেলে রাকিব ও ইয়াকুব । অনুষ্ঠান শেষে বেলা এগারো টার দিকে নিজ বাড়ী ধানখালী যাবার পথে ভাড়া মটরসাইকেল নিয়ে টিয়াখালী বাজারে পৌছানো মাত্র রসুল প্যাদা ও তার পুত্র খোকন প্যাদাসহ ৭/৮ জন সন্ত্রাসীরা  চলন্ত মটরসাইকেল থামিয়ে ধারাল অস্ত্র দিয়ে রাকিব ও ইয়াকুবকে কুপিয়ে গুরুতর আহত করে। এতে ইয়াকুব হাওলাদারের বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন হয়। 

    আহতদের আত্তচিৎকারে আশপাশ থেকে লোকজন এসে তাদেরকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্ত্যবরত  চিকিৎসক ইয়াকুব হাওলাদারের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।  এব্যাপারে কলাপাড়া থানা ইনচার্জ মো.  মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি,অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ