ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রোহিঙ্গা বহনকারী ট্রলার ডুবি, নিখোঁজ ২৭, উদ্ধার ১৪

    রোহিঙ্গা বহনকারী ট্রলার ডুবি, নিখোঁজ ২৭, উদ্ধার ১৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে কক্সবাজারে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গাবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২৭ জন নিখোঁজ রয়েছেন।

    আর উদ্ধার করা হয়েছে ১৪ জনকে।  

    শুক্রবার (১৩ আগস্ট) দিনগত রাতে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। শনিবার ভোরের দিকে ১৪ জন রোহিঙ্গাকে পাশের মাছধরা ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ২৭ জন এখনো নিখোঁজ।

    ভাসানচর ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে কান্ট্রিবোটে করে ৪১ রোহিঙ্গা পালিয়ে যান। চট্টগ্রামের সামুদ্রিক সীমানায় ট্রলারটি প্রবল স্রোতের মুখে উল্টে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হন।  

    উদ্ধারের পর ১৪ রোহিঙ্গাকে ভাসানচরে পৌঁছে দেন জেলেরা। এদিকে নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।

    ভাসানচর ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে জেলেরা ১৪ রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকিদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যদের অভিযান চলছে।


     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ