ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন 

    সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দুমকি-বাউফল সড়কের প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও শ্রী শ্রী হরি গুরুচাঁদ  মতুয়া মিশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    সম্প্রতি খুলনার রুপশা, পটুয়াখালীর কলাপাড়া এবং মৌলভীবাজারের কুলাউড়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাংচুর, ভুমি জবরদখলের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

     এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের দুমকি উপজেলা শাখার সভাপতি সুকুমার চন্দ্র, সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র প্রমূখ। বক্তারা দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উসকানি, সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাংচুর ভুমি জবরদখলের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ