ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আফগানিস্তানের বড় শহর কান্দাহার তালেবানের দখলে

    আফগানিস্তানের বড় শহর কান্দাহার তালেবানের দখলে
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখলের দাবি করেছে তালেবান। শহরটি একসময় তালেবানদের শক্ত ঘাঁটি ছিল এবং কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ।

    শুক্রবার (১৩ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়, মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিতে সহায়তা করার জন্য আফগানিস্তানে প্রায় তিন হাজার সৈন্য পাঠাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য বলেছে, তারা আফগানিস্তান ত্যাগরত ব্রিটিশ নাগরিকদের সহায়তা প্রদানের জন্য স্বল্পমেয়াদী ভিত্তিতে প্রায় ৬০০ সৈন্য মোতায়েন করছে।

    বৃহস্পতিবার কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের কিছু গুরুত্বপূর্ণ শহরের পতন হয়। হেরাত, গজনী এবং কালা-ই-নাও তালেবানদের নিয়ন্ত্রণে আসে। তালেবান এখন উত্তর আফগানিস্তানের বেশিরভাগ অংশ এবং দেশের আঞ্চলিক রাজধানীর প্রায় এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ